,

আবার জুটি বাঁধতে রাজি সঞ্জয়-মাধুরী

news-image

করণ জহরের সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। এরপর আচমকাই খবরে প্রকাশ, মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্ত অভিনয় করছেন না। এবার শোনা যাচ্ছে, অন্য নির্মাতার সিনেমায় একসঙ্গে হচ্ছেন ‘সাজন’ জুটি।

জি নিউজ জানায়, করণের সিনেমায় স্ক্রিন শেয়ার না করলেও, অভিষেক বর্মণের পরবর্তী সিনেমায় ‘ধকধক গার্ল’-এর সঙ্গে দেখা যাবে সঞ্জয়কে।ব্যক্তিগতভাবে যে সম্পর্ক-ই হোক না কেন, সঞ্জয়ের সঙ্গে এবার স্ক্রিন শেয়ারে কোনো আপত্তি নেই বলেই মত প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত। অর্থাৎ, ‘খলনায়ক’-এর আড়াই দশক পর এবার ফের একসঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে।

আশি-নব্বই দশকে মাধুরীর সঙ্গে সঞ্জয়ের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডের গসিপ ছিল। প্রায় সবাই জানতেন তাদের বিশেষ সম্পর্কের কথা।১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পর সঞ্জয় গ্রেফতার হন। তারপরই নাকি মাধুরী তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন।

পুরনো প্রেম প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, ‘আমি আজ যেখানে রয়েছি, সেখানে এই বিষয়টা নিয়ে কথা বলার আর প্রয়োজন নেই। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। আমি জানি না এসব কথা এখন কারা বলছে? যাই হোক না কেন, এ বিষয়টাতে আমার আর কিছু যায় আসে না।’তবে তারাই বলিউডের প্রথম জুটি নন, সম্পর্ক ভেঙে গেলেও যাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এর আগে ‘যব উই মেট’-এ কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করেন তার এক্স বয়ফ্রেন্ড শাহিদ কাপুর। একইভাবে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে দুটি সিনেমায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর