,

১৩ বছর পর ‌একসঙ্গে ‘ছুপা রুস্তম’ জুটি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর। ১৯৯৫ সালে `প্রেম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় তার। এরপর ‘রাজা’, ‘সিরফ তুম’, ‘মোহাব্বাত’, ‘কোই মেরে দিল সে পুছে’, ‘শানদার’-এর মতো ছবিগুলো ভক্তদের উপহার দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে ছিলেন বলিউডের এই অভিনেতা। পরে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুবারাকা’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আবার রূপালি পর্দায় ফেরেন তিনি। এরপর টেলিভিশন সিরিয়াল ‘দিল সামহাল জা জারা’তে অভিনয় করতে দেখা যায় তাকে।

এবার জোয়া আখতার, করণ জোহর ও অনুরাগ কাশ্যপ পরিচালিত একটি ওয়েব সিরিজের কাজ হাতে নিয়েছেন সঞ্জয়। এর নাম ‌‘লাস্ট স্টোরিস’। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাকে। এর মধ্য দিয়ে ১৩ বছর পর একসঙ্গে কাজ করবেন এই জুটি। সবশেষ ২০০৫ সালে ‘ছুপা রুস্তম’ ছবিতে দেখা গেছে তাদের।

ওয়েব সিরিজটিতে এই জুটিকে কোন চরিত্রে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। তবে ত্রিকোণ প্রেমের গল্প তুলে ধরা হবে এতে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের