,

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লিকে ১০ রানে হারাল রাজস্থান

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১০ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। বৃষ্টির জন্য এই ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ৬। দিল্লির সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৭১। গৌতম গম্ভীরের দল শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৫ রান। বেন লাফলিন ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। ফলে সহজ জয় পায় রাজস্থান। আইপিএল-এ প্রত্যাবর্তনের পর এই প্রথম জয় পেল রাজস্থান।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান করে রাজস্থান। অধিনায়ক অজিঙ্ক রাহানে ৪৫, সঞ্জু স্যামসন ৩৭ ও জোস বাটলার ২৯ রান করেন। এরপরেই বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। এই ম্যাচ শেষপর্যন্ত আর হবে কি না, সেটা নিয়েই সংশয় দেখা যায়। তবে বৃষ্টি থেমে যাওয়ায় এবং মাঠকর্মীরা আউটফিল্ড ও পিচ শুকনো করে ফেলায় শুরু হয় খেলা।

এর আগে এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল দিল্লি ও রাজস্থান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের