,

ছেলের গানে মডেল হলেন বাবা

news-image

বিনোদন ডেস্ক : পয়লা বৈশাখকে সামনে রেখে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের নতুন গান ‘ঝড়’। হাবিব বলেন, ‘নামের মতোই গানটি দর্শক-শ্রোতাদের মনে ঝড় বইয়ে দেবে।’

এরই মধ্যে গানটির ভিডিও নিয়ে অনেকেরই আগ্রহ তৈরি হয়েছে। কারণ ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার বাবা নন্দিত সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এতে হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ।

আর গার্লফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন শার্লিনা হোসেন। এছাড়াও ভিডিও দৃশ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক অদিত রহমান ও প্রীতম হাসান এবং তৌফিক। গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

ভিডিও দৃশ্যে দেখা যাবে, মেয়েকে হাবিবের কাছ থেকে উদ্ধার করার জন্য অদিত ও তৌফিককে নিয়ে হাবিবের ওপর ঝাঁপিয়ে পড়েন ফেরদৌস ওয়াহিদ। হাবিবকে রক্ষা করতে চায় তার সহকারী প্রীতম হাসান। কিন্ত শেষ পর্যন্ত কি ঘটে?

হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতে নতুন কিছু দেয়ার চেষ্টা করেছি। এরই অংশ হিসেবে গল্প সাজানো হয়েছে। এই প্রথম আমার ভিডিওতে মডেল হয়েছেন আমার বাবা।’

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের। এতে আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। আশাকরি সবাই এনজয় করবেন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের