,

কোটা সংস্কার: শাহবাগ থানায় ৪ মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা-ভাংচুরের ঘটনায় শাহবাগ থানায় ৪টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপাচার্যের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে।
উপাচার্যের বাড়ির হামলার ঘটনার বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেছেন।

এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে বাকি ৩টি মামলা করেছে।

তবে মামলায় কোনো আসামির নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।
গেলো ৮ এপ্রিল রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

ওইদিন রাতভর ক্যাম্পাসে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। তবে উপাচার্য দাবি করেছেন, তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল। হামলা ছিল পরিকল্পিত। বিশ্ববিদ‌্যালয়ের ছাত্ররা এতে জড়িত নয় বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এদিকে সংসদে প্রধানমন্ত্রী বলেন, ভিসির বাড়ি যারা ভেঙেছে, লুটপাট করেছে, লুটের মাল কোথায় আছে, কার কাছে আছে, ছাত্রদেরই তো বের করে দিতে হবে। যারা ভাংচুরে জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে। এরইমধ্যে গোয়েন্দা সংস্থা কাজ করছে। এজন্য ছাত্র–শিক্ষকের সহযোগিতা চাই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর