,

মোস্তাফিজকে ‘হেয়ও’ করার চেষ্টা ভারতীয় মিডিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : অভিষেকের পর থেকেই জাতীয় দলে অটোমেটিক চয়েজ মোস্তাফিজুর রহমান। মাঝপথে ইনজুরিতে আক্রান্ত হলেও তার কাটারের ধার কমেনি।

আগের মতো এখনও তার বল খেলাটা যে কোনো ব্যাটসম্যানের জন্য দুরূহ ব্যাপার। যে কারণে তাকে দলে নিতে হুমড়ি খেয়ে পড়েন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট কর্তারা।

আইপিএলের চলতি আসরেও মোস্তাফিজকে দলে নিতে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায়। প্রায় তিন কোটি টাকায় কাটার মাস্টারকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।

অথচ ভারতীয় একটি মিডিয়া বলছে, পিঠের ইনজুরির কারণে ছিটকে যাওয়া প্যাট কামিন্সের কারণে নাকি মোস্তাফিজের ভাগ্য খুলে গেছে?

বিষয়টা আসলেই হাস্যকর। মোস্তাফিজকে দলে জায়গা পেতে আবার কারো ইনজুরিতে পড়া লাগে নাকি? কাটার মাস্টার তো যে কোনো দলের জন্যই ‘কী’ প্লেয়ার।

মুম্বাইয়ের সর্বশেষ ম্যাচেও অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই পেস বোলার। ইনিংসের শেষ ওভার পর্যন্ত দলকে খেলায় রাখেন তিনি।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৪৭ রান। এমন অবস্থায় অসাধারণ ব্যাটিং করেন ডুয়াইন ব্রাভো। ১৮তম ওভারে ম্যাকলেনাহানকে দুই ছয় এবং এক চারের মারে ২০ রান নিয়ে নেন ব্রাভে। মূলত এই ওভারেই হেরে যায় মুম্বাই।

জয়ের জন্য চেন্নাইয়ের শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে জসপ্রীত বুমরাকে তিন ছক্কা হাঁকিয়ে খেলাটি নিজেদের করে নেন ব্রাভো। শেষ দিনে ৬ বলে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৭ রান।

দলের নিশ্চিত পরাজয় জেনেও সেদিন অসাধারণ বোলিং করেছেন মোস্তাফিজ। ওভারের প্রথম তিনটি বল ডট দিয়ে দলকে খেলায় রাখেন কাটার মাস্টার।

কিন্তু ব্রাভো ‘ঝড়’র কারণে পরাজয় মেনে নিতে হয় মোস্তাফিজদের। ৩০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ব্রাভো।

চলতি আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩.৫ ওভারে ৩৯ রানে ১ উইকেট নেন কাটার মাস্টার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের