,

শামির কাছে ১০ লাখ করে চান তাঁর স্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : গত মার্চে এই প্রশ্ন ভারতের ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ঘুরেছে। জবাব দিয়েছেন মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। জীবনসঙ্গীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক ছাড়াও শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তুলেছিলেন হাসিন। এবার নতুন খবর, ভারতীয় পেসারটির বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী। আদালতের মাধ্যমে সংসার চালানো ও সন্তানের দেখভালের জন্য শামির কাছে মাসে ১০ লাখ রুপি করে চেয়েছেন হাসিন।

আলিপুর আদালতের তৃতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এই মামলার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে শামি ও তাঁর পরিবারকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। হাসিনের আইনজীবী জাকির হুসেইন বলেন, ‘ম্যাজিস্ট্রেট আমাদের অভিযোগ শোনার পর কেন শামির বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে (শামি) আদালতে হাজির হতে বলেছেন। স্ত্রী ও সন্তানের ব্যয়ভার মেটানো তাঁর (শামি) দায়িত্ব। আর তাই আমরা হাসিনের জন্য মাসে ৭ লাখ ও সন্তানের জন্য ৩ লাখ রুপি করে দেওয়ার আবেদন করেছি।’

ভারতের হয়ে ৩০ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা শামি এখন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতে ব্যস্ত। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচও খেলেছেন তিনি। হাসিনের আইনজীবীর অভিযোগ, তাঁর স্ত্রী সোচ্চার হয়ে ওঠার পর থেকেই সংসার চালানোর কোনো খরচ দিচ্ছেন না শামি। গত মাসে অবশ্য শামি গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসিন তাঁকে দেখতে দিল্লি গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরে এবার মামলা করলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের