,

বিমানে মশা নিয়ে অভিযোগ, উল্টো যাত্রীকে শায়েস্তা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মশার উপদ্রবে কলকাতায় বিক্ষোভ, অভিযোগ নতুন নয়। তাই বলে নামী সংস্থার বিমানেও মশার কামড়! এখানেই বিষয়টি মিটলে এক রকম ছিল, মশা নিয়ে বিবাদের জেরে বিমান থেকে নামিয়ে দেয়া হল এক যাত্রীকে। ঘটনাটি ঘটেছে লক্ষ্ণৌ বিমানবন্দরে। আর অভিযোগের কাঠগড়ায় ইন্ডিগো বিমানসংস্থা। খবর এবেলার।

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। পুরো ঘটনা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন ওই ঘটনার শিকার যাত্রী বেঙ্গালুরুর বাসিন্দা সৌরভ রাই।

পেশায় ডাক্তার সৌরভের অভিযোগ, লক্ষ্ণৌ থেকে সকাল ৬টার দিকে তিনি ইন্ডিগোর বিমানে ওঠেন। বিমানে ওঠার পরই তাকে মশা কামড়াতে শুরু করে। তার দাবি, সমস্যা সমাধানের জন্য তিনি বিমানকর্মীদের অনুরোধ করলেও তারা তাকে চুপ করে বসতে বলেন।
এরপরই সৌরভ এবং বিমানসংস্থার কর্মীদের মধ্যে বিবাদ চরমে ওঠে। সৌরভের অভিযোগ, তাকে বিমান থেকে নেমে গিয়ে হেঁটে রানওয়ে থেকে টার্মিনালে চলে যেতে বলা হয়। একরকম জোর করেই তাকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়।

তবে সৌরভের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ইন্ডিগো। এক বিবৃতিতে ইন্ডিগো দাবি করেছে, বিমানের মধ্যে বাজে আচরণের জন্যই সৌরভ রাই নামের ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়। তার অভিযোগের প্রেক্ষিতে বিমানকর্মীরা ব্যবস্থা নেয়ার আগেই তিনি চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন বলেও অভিযোগ করেছে বিমানসংস্থাটি।

শুধু তাই নয়, বিমানের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও তাকে শান্ত করা যায়নি। উল্টো অন্য যাত্রীদেরও বিমানের ক্ষতি করার জন্য সৌরভ প্ররোচিত করছিলেন বলে অভিযোগ ইন্ডিগোর। এমনকি, তিনি বিমান ‘ছিনতাই’ করার হুমকি দেন বলেও অভিযোগ বিমানসংস্থার। এই পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে ইন্ডিগো।

তবে এই প্রথম নয়। সাম্প্রতিক অতীতে ইন্ডিগোর বিরুদ্ধে হয়রানির বেশ কিছু অভিযোগ তুলেছেন যাত্রীরা। এরমধ্যে সব চেয়ে বড় বিতর্ক বেঁধেছিল দিল্লি বিমানবন্দরে। সেখানে এক যাত্রীকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠেছিল ইন্ডিগোর কয়েকজন গ্রাউন্ড স্টাফের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে