,

ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের স্ট্যাটাস : কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

news-image

ঢাবি প্রতিনিধি : সরকারি চাকরিতে নিয়োগে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিবর্তে মেধার ভিত্তিতে শতভাগ নিয়োগ হবে।

বুধবার সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

তিনি বলেন, আজ সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আমাদের এ কথা বলেন।

পরে বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখা পৃথক পোস্টেও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একই কথা জানান।

এতে উভয় নেতা বলেন, “বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্রসমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক; বাংলাদেশ ছাত্রলীগ) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি।

তিনি বলেন ‘সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না’। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”। যুগান্তর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের