,

এবার বাসচাপায় থেঁতলে গেল নারীর পা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটে বাসচাপায় এক নারীর ডান পা থেঁতলে গেছে। তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই নিউ ভিশন নামে বাস ও বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা।

কয়েক দিন আগে একই রুটে কারওয়ানবাজার এলাকায় দুই বাসের প্রবল চাপে এক হাত হারান কলেজছাত্র রাজীব হোসেন। তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ সিনেমা হলের সামনে সকাল ৯টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেঁষে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তার ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেঁতলে যায়।

পরে বাসচালককে আটক করে পুলিশের কাছে তুলে দেয়া হয়। আর আহত নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে