,

বিদায় নিচ্ছেন ‘জনবান্ধব পুলিশ সুপার’

news-image
বিশেষ প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিচ্ছেন ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত জন
জনবান্ধব পুলিশ  সুপার মো. মিজানুর রহমান। নন্দিত এ পুলিশ কর্মকর্তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আনোয়ার হোসেন খান।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে আনোয়ার হোসেনকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার জারি করা প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথাও বলা হয়েছে। পুলিশ সদর দফতরে যোগদানের আগে আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ছিলেন।
পুলিশ সুপার মিজানুর রহমান গত ২০১৫ সালের ৭ জুন ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়ায় যোগাদানের আগে তিনি গোপালগঞ্জের পুলিশ সুপার ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জেলা পুলিশকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের নিবাসী হাবিবা আক্তারের অভিভাবকত্ব গ্রহণ করে তার রাজকীয় বিয়ের আয়োজনের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হন মিজানুর রহমান।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার গণপরিবহন ব্যবস্থাকে প্রতিবন্ধীবান্ধবকরণ, প্রতিবন্ধী শিশু মৌসুমিকে সুস্থ্য করে তোলা, উত্তরাঞ্চলের বন্যা দুর্গতদের সাহায্যার্থে তহবিল গঠন, ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল পরিস্কার ও শহরের জোড়া সেতুর সৌন্দর্যবর্ধনসহ জনকল্যাণে করা আরও বেশ কিছু কর্মকাণ্ড মিজানুর রহমানকে দিয়েছে ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি। তার মানবিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।
গত বছরের ৮ নভেম্বর পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পান মিজানুর রহমান। তাকে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের ছুটি বাতিল

ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩

গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে আইনি নোটিশ

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের