,

আলিয়া-ভিকির অনস্ক্রিন ‘হট’ কেমিস্ট্রি

news-image

বিনোদন ডেস্ক : আজ ১০ এপ্রিল বাজারে ছাড়া হয়েছে আলিয়া ভাট আর ভিকি কৌশলের নতুন ছবি ‘রাজি’র ট্রেলার। নতুন এই ছবিটির জন্য অপেক্ষায় আছেন আলিয়ার ভক্ত, অনুরাগী ও সাধারণ দর্শকরা। আর এ অপেক্ষার আগুন যেন আরো উসকে দেওয়া হলো ট্রেলার মুক্তির মধ্য দিয়ে।

ট্রেলারেই দর্শকদের নির্বাক করে ছেড়েছে ‘রাজি’। স্টোরিলাইন আর সম্পাদনা অসাধারণ। এটা আলিয়া আর ভিকির এ পর্যন্ত সেরা কাজ বলে বিবেচনা করা যেতে পারে। শুধু তাই নয়, তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও দেখার মতো হবে বলে ট্রেলারে আভাস পাওয়া গেছে।

মেঘনা গুলজার পরিচালিত ছবিটিতে দেখা যাবে একটি অল্প বয়সী নিষ্পাপ ভারতীয় মেয়েকে যে একসময় গুপ্তচর হয়ে ওঠে। সে বিয়ে করে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে এবং তাঁর কাছ থেকে নানা তথ্য সংগ্রহ করে পাচার করতে থাকে ভারতীয় সেনাবাহিনীর কাছে। ছবিতে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমি তুলে ধরা হয়েছে। মাত্র ১৩ দিনের সেই যুদ্ধকে ইতিহাসের অন্যতম শক্তিশালী যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়।

কিন্তু, শেষ পর্যন্ত আলিয়া (শেহমাত) কী সফল হতে পেরেছিলেন? কী পরিণতি হয়েছিল তাঁর স্বামী ভিকির (এ কে এ ইকবাল সাইদ)?

আগামী ১১ মে জানা যাবে এ সব প্রশ্নের উত্তর, কেননা সে দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাজি’। আসুন, দেখে নিই রাজির অসাধারণ ট্রেলারটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের