,

ট্রাম্পকে রুহানির হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : পরমাণু ইস্যুতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। আর তারই জের ধরে এবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিলেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি বাতিল করলে ডোনাল্ড ট্রাম্প যা মনে করছেন, তার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া দেখাবে ইরান।

এ ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রুহানি বলেন, ‘বড় বড় দাবি এবং অনেক উচ্চবাচ্য করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট গত ১৫ মাস ধরে জেসিপিওএ (জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন) চুক্তি বাতিল করতে চাইছেন। কিন্তু, জেসিপিও-এর কাঠামো এতই শক্তিশালী যে, এসব হুমকিতে একটুও টলেনি।

এসময় তিনি আরও বলেন, ‘ইরান পরমাণু চুক্তি ভঙ্গ করবে না। কিন্তু, যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসলে পস্তাবে। তারা যা অনুমান করছে, তার চেয়ে আমাদের প্রতিক্রিয়া হবে তীব্র এবং এটা তারা এক সপ্তাহের মধ্যেই দেখতে পাবে।’

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জেসিপিওএ চুক্তি করে তাদের পরমাণু কার্যক্রম সীমিত করে। বিনিময়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের