,

বাংলাদেশ-ভারত বৈঠকে রোহিঙ্গা ও তিস্তা ইস্যুর প্রাধান্য

news-image

বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তিস্তা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। ভারতের বহুভাষিক বার্তা সংস্থা ইউনিইন্ডিয়া কূটনৈতিক সূত্রে এ খবর জানিয়েছে।

সফররত সোমবার ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠকে বসার কথা। ইউনিইন্ডিয়া খবর দিয়েছে, সকাল ৯ টায় শুরু হওয়া বৈঠক বেলা সাড়ে বারোটা পর্যন্ত চলতে পারে। খবরে বলা হয়েছে, আলোচনায় আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় নানা ইস্যু স্থান পাবে। এর মধ্যে সবথেকে গুরুত্ব পাবে বহুল প্রতীক্ষিত তিস্তা পানি বণ্টন চুক্তি এবং রোহিঙ্গা ইস্যু।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা ও মেঘনায় পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রযেছে। কূটনৈতিক সূত্রমতে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত করার জন্য বাংলাদেশ ভারতের জোরালো সমর্থন চাইবে। একইসঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তি ইস্যুর সর্বশেষ অবস্থা জানতে চাইবে বাংলাদেশ। এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন দুই পররাষ্ট্র সচিব।

গতকাল রবিবার বিকেলে দুই দিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিজয় কেশব গোখলে। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। সে সময় ঢাকার ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের