,

রোজার প্রস্তুতির মাস রজব ও শাবান

news-image

হাফেজ মাওলানা মো: নাসিরউদ্দিন : রজব ও শাবান মাস, রমজানের ট্রেনিং বা প্রস্তুতির মাস। হিজরি মাসগুলোর মধ্যে অন্যতম মহিমান্বিত তাৎপর্যপূর্ণ দুটি মাস হলো রজব ও শাবান মাস।

আল্লাহ তায়ালা যে চারটি মাস সম্মানিত করেছেন তার মধ্যে রজব একটি মাস। আল্লাহ তায়ালা বলেন, আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি, এর মধ্যে চারটি মাস সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের প্রতি অত্যাচার কর না।(সুরা তওবা,আয়াতঃ৩৬)
সম্মানিত মাসগুলোর মধ্যে রজব হল অন্যতম। বাকিগুলো হলো জিলকদ, জিলহজ ও মহররম। হজরত আনাস ইবনে মালেক (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন রজব শুরু হলে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া সাবান,ওয়া বাল্লিগনা রমাদান।

অর্থ- হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাস বরকতময় করে দাও এবং আমাদের জীবনকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। (নাসাই শরীফ)

এই দুই মাসে বেশি বেশি উল্লেখিত দোয়াটি পড়তে হবে। বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি দান-সদকা করতে হবে এবং মাঝে মাঝে রোজা রেখে রোজার অভ্যাস করতে হবে। যাতে করে রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয়।

এই দুই মাসে ইবাদতের প্রতি যত্নবান হলে, রমজান মাসে ইবাদত করতে সহজ হবে। অনুরুপ এই দুই মাসে গুনাহ থেকে বেঁচে থাকলে রমজান মাসে গুনাহ কম হবে। তাই প্রত্যেক মুমিনের কর্তব্য হলো এই দুই মাসের সম্মান করা ও বেশি বেশি ইবাদত করা।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই দুই মাসে বেশি বেশি আমল করার তাউফিক দান করুক এবং গুনাহ থেকে বেঁচে থাকার তাউফিক দান করুন। (আমিন)

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের