,

কাবা শরীফের ইমামের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলো সৌদি সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের টুইটার অ্যাকাউন্টে সৌদির রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে মন্তব্য করায় পবিত্র কাবা শরীফের অন্যতম ইমাম শেখ সউদ আল-শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি সরকার । শুক্রবার সকালে বন্ধ করে দেয়া সৌদি ইমামের এ অ্যাকাউন্টের ফলোয়ার ছিল ৩০ লাখের বেশি। খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইমাম শেখ সউদ আল-শুরাইম তার নিজের টুইটারে সৌদি রাজপরিবারের সদস্যদের সমালোচনা করেন। এছাড়াও সৌদি শাসকরা ইসলামের শিক্ষা অবমাননা করছেন বলেও মন্তব্য করেন।

তিনি সৌদি শাসকদের অন্ধ সমর্থনেরও সমালোচনা করেছিলেন। এছাড়া সৌদি শাসকদের অনেক সিদ্ধান্তই ইসলামের সাথে যায় না বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, ইমাম শেখ সউদ আল-শুরাইম ১৯৬৪ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। মক্কার উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত অধ্যাপক ও ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সৌদি হাইকোর্টের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমাম শেখ সউদের সাহসের জন্যে তিনি সবার কাছে সুপরিচিত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের