,

স্ত্রীকে মিলনে জোর করতে পারবেন না স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে মিলনে জোর করতে পারবেন না স্বামী। ৮ এপ্রিল রোববার এমন রায় দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। খবর এনডিটিভি।

নারীরা ‘অবজেক্ট’ বা ‘ভোগ্য বস্তু’ নয়। এখন থেকে যদি কোনো নারী স্বামীর সঙ্গে থাকতে না চায় তাহলে তা পারবে। কিন্তু কোনো স্বামী তার স্ত্রীকে একসঙ্গে থাকার জন্য জোর করতে পারবে না।

সম্প্রতি এক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছে, স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করে না। সবসময় খারাপ আচরণ করে। সেই কারণে তিনি তার স্বামীর সঙ্গে থাকতে চান না। কিন্তু তার স্বামী তাকে একসঙ্গে থাকার জন্য অসংখ্যবার জোর করেছেন।

বিচারপতি দীপক গুপ্ত ও মদন বি লোকুরের বেঞ্চে ওঠে মামলাটি। তারা ওই নারীর স্বামীকে আদালতে উপস্থিত হবার নির্দেশ দেন।

ওই নারীর আইনজীবী জানায়, তার মক্কেল বিচ্ছেদ চান। ওই স্বামী তার মক্কেলের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেন। এভাবে তার মক্কেল একসঙ্গে থাকতে চান না।

সুপ্রিম কোর্ট এই মামলাটিতে আগেই জানিয়েছিল, স্বামী ও স্ত্রী দুজনই শিক্ষিত। তারা তাদের বিষয়টি নিয়ে মামলা দায়ের করার পরিবর্তে বিষয়টি আদালতের বাইরেই মিটিয়ে নিতে পারেন। সুপ্রিম কোর্ট দুজনের মধ্যে মধ্যস্থতা করতে বলে।

কিন্তু পরে সুপ্রিম কোর্টকে জানানো হয়, সমস্যার সমাধান হয়নি। এরপরই মামলা আদালতে ওঠে।
সবশেষ দেশটিতে স্ত্রীকে মিলনে জোর করতে পারবেন না স্বামীরা এমন রায় দেয় সর্বোচ্চ আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের