,

নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত নোয়াদিস মিয়া(৬৫) মারা গেছেন। আজ রবিবার সকালে(৮ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত নোয়াদিস মিয়া উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামের মৃত আবদুস শহীদের ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বেঙ্গাউতা গ্রামের একটি পুকুরের জায়গা সংক্রান্তা ঘটনা নিয়ে বাহার মিয়ার সাথে তার চাচাতো ভাই সোহাগ মিয়ার লোকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে শনিবার সকালে দু‘পক্ষের লোকজন মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষ বাঁেধ। সংর্ঘষে উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়। এসময় গুরুত আহত নোয়াদিস মিয়াকে প্রথমে মাধবপুর পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে নোয়ারিশ মিয়া মারা যায়। এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর