,

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞান পার্টির আট  সদস্যকে আটক করেছে র‌্যাব

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : চেতনা নাশক মলম ও দেশীয় অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকা থেকে অজ্ঞান পার্টির আট সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শনিবার ভোর রাতে সদর উপজেলার পৈরতলাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি সিএনজি চালিত অটোরিক্সা, দেশীয় অস্ত্র, চেতনা নাশক ঔষধ (হ্যালোসিন), ভূয়া কাগজপত্র ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, জাবেদ হোসেন (২৮) মো. সেন্টু মিয়া (২৮), বায়েজিদ (২৫), মিন্টু মিয়া (৩৮), মো. কুদ্দুস মিয়া (৩০), মো. হাবিব (৩৪) তারেক আহম্মেদ (২৬) ও শংকর দেব নাথ (৪০)।
র‌্যাব-১৪ জানায়,  ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ও সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল অজ্ঞান পার্টির সদস্যদের কার্যক্রম নজরদারীর ফলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি সিএনজি চালিত অটোরিক্সা, দেশীয় অস্ত্র চেতনা নাশক ঔষধ (হ্যালোসিন), ভূয়া কাগজপত্র ও নয়টি মোবাইল ফোনসহ অজ্ঞান পার্টির সক্রিয় আট সদস্যকে আটক করা হয়েছে।
র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মালামালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর