,

জামিন পেলেন সালমান খান

news-image

দু’দিন কারাভোগের পর আদালত থেকে জামিন পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। শনিবার (০৭ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা দিকে ‘ভাইজান’র জামিন আবেদন মঞ্জুর করেন যোধপুর আদালত। এসময় আদালতে উপস্থিত ছিলেন বিচারক রবীন্দ্র কুমার জোশী।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে যোধপুর আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। তখন আদালত প্রথমে জামিনের রায় দুপুর আড়াইটায় দেওয়ার কথা বলেন। পড়ে তা আরও এক ঘণ্টা বাড়িয়ে দুপুর সাড়ে ৩টা করা হয়।

রায়ের সময় আদালতে সালমানের আইনজীবীসহ উপস্থিত ছিলেন তার দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা। তাদের আদালতে নিয়ে আসেন সালমানের দেহরক্ষী শেরা।

এদিকে, আজ সালমান খান বাড়ি ফিরবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিলো ধোঁয়াশা। শনিবার (০৭ এপ্রিল) বিচারক রবীন্দ্র কুমার জোশীকে বদলির নির্দেশ দেয় উচ্চ আদালত। তবে, বিচারক বদলির এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাত দিন সময় লাগে। সেজন্য এদিন জোশীর এজলাসেই হয় সালমানের জামিনের শুনানি।

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন ‘থর’ মরুভূমির শহর যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে ওই মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর