,

সিরিয়ার ঘৌতায় ভয়াবহ বিমান হামলায় নিহত ৩২

news-image

সিরিয়ার পূর্ব ঘৌতায় ভয়াবহ বিমান হামলায় নিহত অন্তত ৩২জন। বিদ্রোহীদের উদ্ধারের আলোচনা ও উদ্ধার অভিযান চলাকালীন এটি প্রথম হামলা। প্রাণঘাতি হামলায় নিহতদের অন্তত ৭জন শিশুসহ অধিকাংশই সাধারণ নাগরিক বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

গত রোববার রাশিয়া ঘৌতার বিদ্রোহী সংগঠন জইস আল-ইসলামের (জেএআই) সাথে একটি উদ্ধার অভিযানের চুক্তি করেছিল। চুক্তির আওতায় তারা তাদের প্রায় ৩হাজার যোদ্ধাকে ঐ এলাকা থেকে সরিয়ে নিবে এবং এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিবে। কিন্তু চুক্তির ১০দিনের মাথায় রাশিয়া আবারও তাদের ওপর হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছে জেএআই।

এদিকে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ (এসওএইচআর) রাশিয়ান যুদ্ধবিমানগুলোর প্রায় ২৫টির মত বিমান হামলার কথা উল্লেখ করেছে যেগুলো দুমাতে চালানো হয়েছে এবং আরো অন্তত ৫০জন মানুষের আহত হওয়ার খবর দিয়েছে।

উল্লেখ্য, মার্চের ৩১তারিখে সিরিয়ার সেনারা পূর্ব ঘৌতা স্বাধীন করার ঘোষণা দিয়েছিল। তার পর থেকে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর অধিনে সেখানে উদ্ধার কাজ চলছিল। সাধারণ নাগরিক ও পরাজিত বিদ্রোহীদের নিরাপদ এলাগুলোতে স্থানান্তর করা হচ্ছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের