,

মুম্বাই-চেন্নাই ম্যাচ দিয়ে রাতে শুরু হচ্ছে আইপিএল

news-image

স্পোর্টস ডেস্ক : অনেক অপেক্ষার প্রহর শেষে শুরু হচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের এগারোতম আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু এবারের আসর। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেছে চেন্নাই। উদ্বোধনী অনুষ্ঠান শেষ এবারের আসরের প্রথম এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। মুস্তাফিজুর রহমান এবারের আসরে মাঠ মাতাবেন মুম্বাইয়ের হয়ে। যার ফলে দলটিকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের বাড়তি একটা উত্তেজনা থাকতে পারে।

আইপিএলে সবচেয়ে বেশি তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই। গত আসরেও এই শিরোপা জেতায় এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কিছুটা চাপেই থাকবে দলটি। ২০১৫ সালের পর এবছর খেলতে আসা চেন্নাইকেও নিজেদের সামর্থ্যে প্রমাণ দিতে হবে। কারণ তারা দুইবারের চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ ছয়বারের ফাইনালিস্ট।

এ বছরের মুম্বাই ধরে রেখেছিল অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে। আর নিলামে আরটিএম ব্যবহার করে ক্রুনাল পান্ডিয়া ও কিরন পোলার্ডকে হাতছাড়া হতে দেয়নি। আর মোস্তাফিজ, প্যাট কামিন্স, ইভিন লুইসের মত ক্রিকেটারদেরও দলে ভিড়িয়েছে।

চেন্নাই ধরে রেখেছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা ও সুরেশ রায়নাকে। আরটিএম ব্যবহার করেছে ডিজে ব্রাভো ও ফ্যাফ ডু প্লেসির জন্য। যদিও আঙুলের ইনজুরির কারণে কিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি। এছাড়া শেন ওয়াটসন, হরভজন সিং, মুরালি বিজয় এবং আমবাতি রাইডুও আছে দলে। আছেন লুনগি এনগিদি, মার্ক উডের মত পেসারও। সব মিলিয়ে একটা উপভোগ্য ম্যাচের আশা করতেই পারেন দর্শকেরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের