,

২০২১ সালেই মহাকাশে বিলাসবহুল হোটেল চালু

news-image

ডেস্ক রিপোর্ট : সদ্য প্রতিষ্ঠিত একটি মার্কিন কোম্পানি পৃথিবীর নিকটবর্তী মহাকাশে বিলাসবহুল হোটেল উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ‘অরোরা স্টেশন’ নামের হোটেলটি পর্যটকদের জন্য সাশ্রয়ী মূল্যে মহাকাশ ভ্রমণের সুযোগ সৃষ্টি করতে যাচ্ছে।

হোটেলটিতে থাকতে চাইলে ১২ দিনের একটি প্যাকেজ ট্যুরে পর্যটকদের গুনতে হবে প্রায় সাড়ে ৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০ কোটি টাকা)।

মহাকাশ থেকে পৃথিবীর নৈসর্গিক দৃশ্য উপভোগ করার সুযোগটি তৈরি করতে চলেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘অরিয়ন স্প্যান’। আশা করা যাচ্ছে, ২০২১ সালেই হোটেলটি মহাকাশে পাঠাবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যেই অরিয়ন স্প্যানের ওয়েবসাইটে ভ্রমণইচ্ছুকদের জন্য হোটেল বুকিং দেওয়ার সুযোগ চালু হয়ে গেছে।

অরিয়ন স্প্যানের প্রধান নির্বাহী ফ্র্যাংক বাংগার বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য মহাকাশ ভ্রমণকে যথাসম্ভব সহজসাধ্য করা। আর আমরাই প্রথম মহাকাশে সাশ্রয়ীমূল্যের বিলাসবহুল হোটেল উৎক্ষেপণ করতে চলেছি।

জানা যায়, ব্যক্তিগত খরচে মহাকাশ ভ্রমণ এর আগেও হয়েছে। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে মোট সাতজন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ করেন। তাদের প্রত্যেকের জন্য খরচ পড়েছে ২০ থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার। সে তুলনায় অরিয়ন স্প্যানের ট্যুর প্যাকেজকে বেশ সাশ্রয়ীই বলে মনে করেন অনেকে।

উৎক্ষেপণের পর অরোরা স্টেশন অবস্থান করবে ভূ-পৃষ্ঠ থেকে ৩২০ কিলোমিটার ওপরে। একযোগে সর্বোচ্চ চারজন অতিথি এতে থাকতে পারবেন। অতিথিদের আপ্যায়নের জন্য সেখানে মজুদ থাকবেন দু’জন ক্রু মেম্বার।

পৃথিবী থেকে ৪০৮ কিলোমিটার ওপরে অবস্থান করা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নকশা তৈরিতে প্রকৌশলীদের যে দল কাজ করেছিল, তারাই আরোরা স্টেশন নকশা করবেন। ভবিষ্যতে হোটেলটির আকৃতি আরও বড় করার পরিকল্পনা রয়েছে অরিয়ন স্প্যানের।

সূত্র : বাংলা নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের