,

এক চীনামাটির বাটির দাম ২৫০ কোটি টাকা!

news-image

অনলাইন ডেস্ক : চীনে অষ্টাদশ শতকের কুইং রাজবংশের সময়কার একটি অত্যন্ত দুর্লভ বাটির সন্ধান মিলেছে। বাটিটি নিলামে প্রায় ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার নিলামকারী সংস্থা সোথবির এই বাটিটি নিলামে তোলে। নিলাম প্রক্রিয়া খুব বেশি সময় ধরে চলেনি। অল্পসময়ের মধ্যেই নিলামে বিক্রি হয়ে যায় ওই বাটি।এই বাটি কুইং রাজবংশের কাঙজি নামে শাসকের। তা ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকায় নিলামে বিক্রি হয়েছে।

সোথবি এশিয়ার প্রধান নিকোলাস চাউ বলেছেন, ১৮ শতকের প্রথম দিকে সম্রাট এই বাটি ব্যবহার করতেন। এই বাটির উপরিভাগের আকার ৬ ইঞ্চি। এতে রয়েছে চীনের ঐতিহ্যশালী নকশার কাজ।

বাটির গায়ে যে ফুলের নকশা রয়েছে তা ড্যাফোডিল ফুলের মতো। এ ধরনের নকশা সাধারণত চীনের মাটিতে তৈরি বাসনে দেখা যায় না।

উল্লেখ্য, গত বছরই চীনের একটি ১,০০০ বছরের পুরানো বাটি বিক্রি হয়েছিল। ওই বাটি সঙ রাজবংশের আমলের। নিলামে এর দাম উঠেছিল প্রায় ২৪৫ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের