,

সালমান জেলে যাওয়ায় খুশি সোফিয়া

news-image

বিনোদন ডেস্ক : পাঁচ বছরের সাজা হয়েছে সালমান খানের। ২০ বছর ধরে চলা কৃষ্ণসার হরিণ হত্যা মামলার জেরেই শ্রীঘরে যেতে হয়েছে ‘ভাইজান’কে। বলিউডের অনেক তারকাই সালমানের শাস্তির খবরে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সালমানের শাস্তির খবরে খুশি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মডেল সোফিয়া হায়াত।

সোফিয়া হায়াত ‘বিগ বস ৮’-এর প্রতিযোগী ছিলেন। তিনি সালমানের ছবি ও একটি লম্বা লেখা শেয়ার করেছেন। সালমানের ছবিটিতে ‘বিইং হিউম্যান’-এর বদলে লেখা ‘নো মোর হিউম্যান’।

সোফিয়া লিখেছেন, কর্মের ফল পেতেই হয়। অনেকে সালমানের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তারা ভাবেন সালমান পুরো বলিউডের পর্যালোচনা করেন। কিন্তু আমি বলতে ভয় পাই না। সালমান জেলে গিয়েছেন বলে আমি খুব খুশি হয়েছি।

লম্বা পোস্টটির শেষে সোফিয়া লেখেন, আজ আমি বলতে পারি, হিন্দুস্তান জিন্দবাদ। তবে এই প্রথম নয়। এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে সোফিয়া হায়াত বিতর্কে জড়িয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের