,

আশুগঞ্জের  নদীতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মেঘনা নদী থেকে আমজাদ আলী (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সে  ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার চিলিপুর গ্রামে বাসিন্দা। নিহত আমজাদ আশুগঞ্জ উপজেলার পূর্ববাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। শুক্রবার দুপুরে  আশুগঞ্জ থানা পুলিশ মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে। গত দুইদিন ধরে সে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার  থেকে আমজাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিকটতম আত্নীয়স্বজন সহ  সব জায়গায় খোঁজ করে না পেয়ে তাঁর ছেলে খোকন মিয়া বৃহস্হপতিবার আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শুক্রবার  মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।পরে  পরিবারের লোকজন এসে মরদেহটি আমজাদের বলে সনাক্ত করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বদরুল আলম তালুকদার মরদেহ উদ্ধারের সত্যতা  নিশ্চিত করে বলেন, মরদেহ  ময়নাতদন্ত জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।  প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর