,

বিকাশ, রকেট ও এসএ পরিবহনের লেনদেন তদন্তে দুদক

news-image

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা নিরূপণের জন্য বিকাশ লিমিটেড, রকেট, এসএ পরিবহন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের লেনদেন পরিচালনার বিষয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সিনিয়র উপপরিচালক মাহমুদ হাসানের স্বাক্ষরে ওই চারটি প্রতিষ্ঠানের এমডি ও সিইওর কাছে পাঠানো পত্রে এই তথ্য চাওয়া হয়। পত্রপ্রাপ্তির সাত দিনের মধ্যে দুদককে তথ্য সরবরাহ করতে চিঠিতে বলা হয়।

বেসরকারি ব্যাংকিংয়ের মতো কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের মতো কাজ করছে বিকাশ ও রকেটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু এদের আর্থিক লেনদেন নিয়ে আছে বিস্তর অভিযোগ।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আমাদের কাছে অভিযোগ আছে এসব প্রতিষ্ঠান মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ কারণে অভিযোগের সত্যতা যাচাই করা দরকার। তাই প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে, কীভাবে আর্থিক লেনদেন করে, দিনে মাসে বা বছরে কী পরিমাণ লেনদেন হয় তাদের সেসব তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে কোন নীতিমালার আলোকে এ ধরনের ব্যবসা করা হচ্ছে দুদক থেকে তা-ও জানতে চাওয়া হয়েছে।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের