,

‘খালেদা জিয়ার জামিন নিয়ে রাজনৈতিক বোমাবাজি করছে বিএনপি’

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি যা বলছে তা রাজনৈতিক বোমাবাজি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু দুদক আপিল করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করেন। এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই।

তিনি বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি (সংশোধনী) বর্তমানে মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। মন্ত্রী পরিষদে অনুমোদন হলে তা সংসদে উত্থাপন করা হবে।

আইনটি শুধু জামায়াতকে নিষিদ্ধ করার জন্য কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো দল, সংগঠন বা ব্যক্তি যেই মানবতাবিরোধী হোক না কেন তাদের আইনের কাঠামোতে এনে বিচারের জন্য আইনটি সংশোধন হচ্ছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবির বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত একটি আইন রয়েছে। সে আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাই নতুন করে কোনো আইনের প্রয়োজন নেই।

পরে আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন, আইন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা রহমান সরকার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মো. আব্দুল মোচ্ছাব্বির, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরস্কায়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার। বিকেলে মন্ত্রী হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরকে দেয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

উল্লেখ্য, ৬ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ আইনজীবী সমিতির ৬তলা বিশিষ্ট ভবনের ৩ তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের