,

দুই বছরের সাজা হলো সালমানের

news-image

বিনোদন ডেস্ক : গত ১৯ বছর ধরে চলে আসা কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়ে দোষী সাব্যস্ত সালমান খান। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) যোধপুর আদালত এ রায় দিয়েছে।

শাস্তি হিসেবে বলিউডের এই সুপারস্টারকে দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড।

সালমান ছাড়াও সাইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের বিরুদ্ধেও এই একই মামলায় দায়ের করা হয়েছিলো ১৯৯৯ সালে। তবে তাদের বেকসুর খালাস দিয়েছে যোধপুর আদালত।

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে একটি মামলা দায়ের করা হয়।

মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়েছিলো ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। চলতি বছরের ২৪ মার্চ দুই পক্ষের প্রশ্ন-উত্তর পর্ব শেষ হয়। এরপর ০৫ এপ্রিল চূড়ান্ত রায়ের তারিখ ঘোষণা করে যোধপুর আদালত। এদিন সালমান খান ও অন্য অভিযুক্তদের উপস্থিতিতে রায় দেন প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি।

২০০৭ সালে যোধপুর জেলে কয়েকদিন ছিলেন সালমান। তারপর জামিনে মুক্ত হন তিনি। গত বছর এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছিলেন সালমান। কিন্তু এই রায়ের ওপর আবারও আপিল করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের