রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফলের কার্টনে পাঁচ কোটি টাকার সিগারেট!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেটের এ যাবতকালের সবচেয়ে বড় চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পাঁচ কোটি দশ লাখ টাকার বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সিগারেটগুলো এমিরেটস এয়ারলাইন্সের EK-584 ফ্লাইটে আনা হয়। দুবাই থেকে আসা ফ্লাইটটি রাত ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের এপ্রোন এলাকায় বিশেষ নজরদারি রাখে। পরবর্তীতে EK-584 ফ্লাইটটি অবতরণ করলে শুল্ক গোয়েন্দারা এর কার্গোহোল থেকে ফলের ঘোষণায় আনা তিনটি প্লেট শনাক্ত ও আটক করে।

কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম এ কাজে অংশ নেয়। পরবর্তীতে ফ্রেশ ফ্রুট ঘোষণায় আনা কার্টনগুলো কাস্টমস হলে এনে রাত সাড়ে ১২টার দিকে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। এসময় ৮,৪৫০ কার্টুনে থাকা সর্বমোট ১৬,৯০,০০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ সিগারেটগুলো 303, 555 & Black ব্র্যান্ডের।

সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছেন শুল্ক গোয়েন্দারা।

জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, কারা এর সাথে জড়িত। সে অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ