,

প্রতিরক্ষা শক্তি আরও জোরদার করবে ইরান

news-image

আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিলেন, প্রতিরক্ষা শক্তি জোরদার আমাদের অকাট্য ও ন্যায্য অধিকার। এই ক্ষেত্রে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়া সংকট সমাধানে ইরানের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরান যেকোনো দেশের ওপর সামরিক আগ্রাসনের বিরোধী। তিনি বলেন, ইরান মনে করে ইয়েয়েনসহ গোটা মধ্যপ্রাচ্যের মানুষের দুঃখ দূর করতে পরস্পরের মধ্যে সহযোগিতা জরুরি। একই সঙ্গে এক দেশের স্বাধীনতা ও সার্বভৗমত্বের প্রতি অপর দেশের সম্মান জানানো উচিত।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আইএসের পরাজয়ের অর্থ হচ্ছে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো অভিন্ন সমস্যার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়টি কঠিন হয়ে পড়েছে। চরমপন্থা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার বিষয়ে আমেরিকা ও ইজরায়েলেরর ভূমিকার নিন্দাও জানান আমির হাতামি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের