,

আইপিএল স্থগিত রাখতে মাদ্রাজ হাইকোর্টে আবেদন

news-image

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারোতম আসর জমে উঠেছে। দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে, চলছে শেষ সময়ের পরিকল্পনা। আর এরই মধ্যে সমনে এলো এক দু:সংবাদ। ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিসিআইয়ের যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আইপিএল স্থগিত রাখার আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন সিনিয়র আইপিএস অফিসার জি সমপথ কুমার।

আবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন মৌসুম শুরুর আগে ম্যাচ গড়াপেটা বিষটির সমাধান করুক বিসিসিআই। জানিয়েছেন, আইপিএল বন্ধ করার পক্ষে নন, তবে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আইপিএল স্থগিত রাখার পক্ষে তিনি।

উল্লেখ্য, চেন্নাইয়ের অফিসার এই সমপথ কুমারই আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের খবর প্রকাশ্যে আনেন। এতে উল্টো ২০১৩ সালে ম্যাচ গড়াপেটায় বুকিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তামিলনাড়ু পুলিশের এসপি পদ থেকে অপসারিত হতে হয় সমপথকে। পরে অবশ্য তার বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের