,

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকড

news-image

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে। গতকাল বুধবার রাতে একজন হ্যাকার সাইটটি তাঁর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

গতকাল গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে ইংরেজিতে পোস্ট দেওয়া হয়। বাংলায় তাঁর অর্থ দাঁড়ায়, ‘নিরাপত্তা? এটা একটা বিভ্রম! সাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’

ওয়েবসাইটটিতে অনেকে ঢুকে দেখেন, হোমপেজে বিভিন্ন কথাবার্তা লেখা। পাশাপাশি ওয়েবসাইটটিতে ঢুকলে কিছুক্ষণ পর বাজনা বাজছে। সকাল সাড়ে আটটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্যকেন্দ্রের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক এস এম খায়রুল আক্তার চৌধুরী প্রথম আলোকে জানান, তাঁরা বিষয়টি খেয়াল করেননি। কিছু সময় পরে তিনি তা দেখে জানাবেন।

সকাল পৌনে নয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় ছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের