,

পাবনায় সমকামী বিয়ে নিয়ে তোলপাড়!

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় সমকামী বিয়ে নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এই বিয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার এ ঘটনাটি জানতে পেরে সকালে এলাকাবাসী বিয়ে বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের রাম সরকারের ছেলে গগন সরকার (২১) এর সাথে ধুমধাম করে সোমবার রাতে বিয়ে হয় একই উপজেলার ফৈলজানা ইউনিয়নের হাবিল উদ্দিনের ছেলে আল আমিনের (১২)।

বিষয়টি সকালে এলাকাবাসী টের পেয়ে বোঁথর রামের বাড়িতে হামলা চালায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনার পর এলাকাবাসীর মুখে মুখে ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সমকামীতায় অভিযুক্ত গগন সরকার জানান, ”কিছুদিন পূর্বে বাবা (রাম) অসুস্থ হলে মা (গোপালী সরকার) বাবার সুস্থতা কামনা করে পূজা দিতে চেয়েছিলেন। অপারেশন করার পর বাবা সুস্থ হলে আর পূজা দেয়া হয়নি। গত এক সপ্তাহ আগে পূর্ব পরিচিত আল আমিন আমাদের বাড়িতে এসে পূজা কেন দেয়া হয়নি জানতে চায়। এ সময় আল আমিনের কথায় বাবা-মা হতবাক হয়ে যান এবং এর মধ্যে বাবা (রাম সরকার) স্বপ্নে দেখেন আল আমিনের সাথে আমাকে শিব-পার্বতী সাজিয়ে বিয়ে দিলে পরিবারের কল্যাণ হবে। এরপরেই সোমবার দিবাগত রাতে বাবা আল আমিনের সাথে আমার বিয়ে দেন।”

এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবীব জানান, জিজ্ঞাসাবাদের জন্য রাম সরকারকে আটক করা হয়েছে। আল আমিনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তার পরিবারকে খবর দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার জানান, সমকামী বিয়ের কোনো বৈধতা নেই। এ ব্যাপারে থানার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর