,

হোয়াইট হাউসে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার পুতিনের এক সহযোগী রাশিয়ার সংবাদমাধ্যমগুলোকে জানান, পুতিন ফের প্রেসিডেন্ট হওয়ায় গত মাসে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তাঁকে এ আমন্ত্রণ জানানো হয়। তবে কবে এ সফর, তা নিয়ে দুই দেশেরও কোনো প্রস্তুতি দেখা যায়নি।

হোয়াইট হাউস ও ক্রেমলিন জানিয়েছে, ২০ মার্চ টেলিফোনে দুই নেতার আলাপ ছিল একান্ত। তবে পুতিনের সহযোগী ইউরি উশাকভ রাশিয়ান বার্তা সংস্থাগুলোকে জানিয়েছেন, আলাপকালে ট্রাম্প পুতিনেক বিশেষ আমন্ত্রণ জানান।

হোয়াইট হাউসের প্রেসসচিব সারাহ হাকাবি স্যান্ডার্স পুতিনকে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সভার স্থান হিসেবে হোয়াইট হাউস সম্ভাব্য স্থানগুলোর একটি।

এর আগে ২০১৭ সালের জুলাই মাসে জার্মানির হামবুর্গে দুই নেতার প্রথম সাক্ষাৎ ঘটে।

যুক্তরাজ্যে বসবাসরত সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তাঁর মেয়ে ইউলিয়ার স্ক্রিপালকে বিষ প্রয়োগের হত্যাচেষ্টার অভিযোগে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের মিত্র যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্রের ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া। একই সঙ্গে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেয় মস্কো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের