,

৭০ শতাংশ পুড়ে যাওয়া আল আমিনও মারা গেলেন

news-image

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মিরপুরের কাফরুল এলাকার পূর্ব কাজীপাড়ায় সাদিক এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক শ্রমিক মারা গেছেন।

নিহত শ্রমিকের নাম আল আমিন (১৯)। ওই অগ্নিকাণ্ডের পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে আল আমিন মারা যান।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে মাসুম (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

গত শুক্রবার রাত সোয়া ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন কারখানার ভেতর ঘুমিয়ে থাকা তিন শ্রমিক। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মাসুমের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিক মহিউদ্দিন (২১) এখনো চিকিৎসাধীন। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের