,

উইল স্মিথের চুমু ফিরিয়ে দিলো সোফিয়া

news-image

বিশ্বজুড়ে আলোড়ন তোলা রোবট মানবী সোফিয়ার সঙ্গে সম্প্রতি ডেট করেছেন হলিউড তারকা উইল স্মিথ। ওই ডেটে বাদামি চোখ, চঞ্চল-অস্থির ভ্রু’র এই সুন্দরীকে চুমু খেতে চেয়েছেন স্মিথ! কিন্তু তার চুমু ফিরিয়ে দিয়েছে সোফিয়া। আর এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

সোফিয়া আগেই জানিয়েছিল সিনেমা তারকা তার দারুণ পছন্দ। আর তার প্রিয় অভিনেতা শাহরুখ খান। তবে সম্প্রতি হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথের মুখোমুখি হয়েছিল সোফিয়া। পরে ওই সাক্ষাতের ভিডিও ইউটিউবে নিজেই শেয়ার করেছেন ৪৯ বছর বয়সী স্মিথ। খবর এবেলার।

ভিডিওতে দেখা গেছে, সোফিয়ার সঙ্গে স্মিথের আড্ডা দারুণ জমে উঠেছিল। স্মিথের ছোট ছোট বাক্যে বলা সংলাপ দিব্যি বুঝতে পারছিল সোফিয়া। তার শরীরী ভাষা দেখেও বোঝা যাচ্ছিল, সে স্মিথের কথা বেশ মন দিয়েই শুনছিল।

কথোপকথন খানিক চলার পরে সোফিয়াকে চুমু খাওয়ার চেষ্টা করেন স্মিথ। সোফিয়া অত্যন্ত সপ্রতিভভাবে তাকে চমকে দিয়ে উত্তর দেয়, আমার মনে হয় আমরা বন্ধু হতে পারি। নিজেদের মধ্যে সময় কাটিয়ে পরস্পরকে আরও একটু চেনা উচিত। ঠিক আর পাঁচটা সদ্য পরিচিত তরুণী যেভাবে তার নতুন বয়ফ্রেন্ডকে সামলান, অবিকল সেই ভঙ্গি।

সংলাপের শেষে লাজুক হেসে চোখও মারে সোফিয়া। কে বললো কেবল প্রিয়া প্রকাশই চোখ মেরে নেটিজেনদের মাতাতে পারেন? একজন যন্ত্রমানবী হয়েও সোফিয়া তার লাস্যে মন জিতে নিলেন সবার। কেবল সোফিয়াই নন, প্রত্যাখ্যাত হওয়ার পরে স্মিথের মজাদার মুখভঙ্গি সবারই পছন্দ হয়েছে।

স্মিথ অবশ্য জানিয়েছেন, তিনি হাল ছাড়বেন না। যাওয়ার আগে তিনি বিশ্বের প্রথম নাগরিক রোবটকে বলে যান, আমাদের আবার দেখা হবে সোফিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর