,

‘ক্লান্ত’ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ছেলেখেলা পাকিস্তানের

news-image
  • ২০৩ টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রহ
  • ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে ২০৩ তুলেছিল তারা
  • কাল আবার স্কোরবোর্ডে উঠল ২০৩
  • ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ৬০ রানেই
  • ১৪৩ রানে জিতে টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় জয়টা পেয়েছে পাকিস্তান

প্রথমে ব্যাটিং করে ২০৩ রান তুলেই দশ বছর আগের স্মৃতি মনে করিয়ে দিল পাকিস্তান। ২০০৮ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ২০৩ রান তুলেছিল তারা। ম্যাচটা বাংলাদেশ হেরেছিল ১০২ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে রানের ব্যবধানে ওটাই এত দিন ছিল পাকিস্তানের সবচেয়ে বড় জয়। করাচিতে দীর্ঘ দিন বাদে ক্রিকেটের প্রত্যাবর্তনের দিনে সেই ২০৩ রান তুলেই দশ বছর আগের জয়কে ছাপিয়ে গেছে সরফরাজ আহমেদের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল পাকিস্তান জিতেছে ১৪৩ রানের বিশাল ব্যবধানে। পাকিস্তানের ২০৩ রানের জবাবে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে মাত্র ৬০ রানেই।

এই ম্যাচ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০-তে এগিয়ে গেল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক কার্লোস ব্রাফেট খেলেননি। দলে নেই ক্রিস গেইল, কায়রন পোলার্ডের মতো তারকারাও। শুক্রবার স্কোয়াড ঘোষণা করে আকাশপথে ক্লান্তিকর ও দীর্ঘ ভ্রমণের পর পাকিস্তানে পা রাখার পর ঠিকভাবে অনুশীলনেরও সুযোগ মেলেনি উইন্ডিজ দলের। সব মিলিয়ে একটা হ-য-ব-র-ল অবস্থায় মাঠে নেমে এমন পারফরম্যান্স অনুমিতই ছিল, করাচির উৎসবমুখর গ্যালারির সামনে নিজেদের খেলাটাও খেলতে পারেননি ক্যারিবীয় তারকারা।

টি-টোয়েন্টির ইতিহাসে এটি ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন সংগ্রহ। মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। স্যামুয়েলস ১৯ বলে ১৮, কিমো পল ১৩ বলে ১০ এবং রায়াদ এমরিটের ২০ বলে ১১ রান ছাড়া বলার মতো কোনো স্কোর নেই ক্যারিবীয় দলের। বীরস্বামী পেরমল চোটে পড়ায় ব্যাট হাতে মাঠেই নামতে পারেননি। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিক।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হয় পাকিস্তানি ব্যাটসম্যানরা। দুই ওপেনার ফখর জামান ও বাবর আজম মাত্র ৪.৬ ওভারেই ৪৬ রান তুলে ফেলেন। বাবর আউট হন ১৩ বলে ১৭ রান করে। ফখর ২৪ বলে ৩৯ রান করেন। এরপর অভিষিক্ত হুসেইন তালাতের ৪১ (৩৭) আর সরফরাজ আহমেদ (২২ বলে ৩৮) এবং শোয়েব মালিকের (১৪ বলে ৩৭) রানের তিনটি ইনিংসে দুইশ পেরিয়ে যায় পাকিস্তানের সংগ্রহ।

৯ বছর পর করাচিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্রিকেট। দিনটি ভালোই উদ্‌যাপন করলেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা।

স্কোর:
পাকিস্তান: ২০৩/৫ (২০)
ওয়েস্ট ইন্ডিজ: ৬০/৯ (১৩.৪)

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের