,

ক্যাটরিনাকে নিয়ে রেষারেষি সালমান-শাহরুখের !

news-image

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের প্রতি সালমান খানের অনুরাগ অজানা কিছু নয়। ক্যাটরিনাকে নিয়ে মশকরা করলে সালমান খানের ঠোঁটে লজ্জার হাসি সবাই দেখেছেন। আর সেই ক্যাটকে নিয়েই নাকি এবার কিং খান শাহরুখের সঙ্গে রেষারেষি শুরু হয়েছে সালমান খানের।

ঘাবড়াবেন না। কোনও ত্রিকোণ প্রেমের গল্প নয়। শাহরুখ খান গৌরীকে নিয়েই ঘর করছেন। কিন্তু ক্যাটরিনার সঙ্গে কার ভাল রসায়ন, সালমান খান নাকি শাহরুখ, তা এবার সরাসরি একই ছবিতে ধরা পড়তে চলেছে।

শাহরুখ এখন ‘জিরো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। সেই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। আর এই ছবিতেই নাকি রয়েছেন বলিউড বাদশার বরাবরের প্রতিদ্বন্দ্বী সালমান খান।

ছবিতে সালমানকে একজন সুপারস্টারের ভূমিকায় একটি মাত্র গানেই দেখা যাবে বলে জানা গেছে। ছবির চিত্রনাট্য অনুযায়ী, ক্যাটরিনা সেই সুপারস্টারের সঙ্গে কাজ করেন। তাই এই ভিডিওতে সালমানের সঙ্গেই ক্যাটকে কোমর দোলাতে দেখা যাবে। আর এই নাচের গানে নাকি অংশ নেবেন শাহরুখ খানও।

এখানেই শুরু হয়েছে জল্পনা। ক্যাট সুন্দরীর সঙ্গে কোন খানের রসায়ন জমে তাই এখন দেখার। এর আগে ‘যাব তক হ্যায় জান’ (২০১২) ছবিতে ক্যাটের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠ রসায়ন দর্শকের মনে ধরেছিল। আর সালমানের সঙ্গে ক্যাটের অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই রসায়নেই মুগ্ধ তাদের দর্শকরা। তাই এবার যে সরাসরি ক্যাটের সঙ্গে ‘নাচতে’ সালমান ও শাহরুখ যে পরস্পরকে জোর টক্কর দেবেন, তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের