,

ঢাকা ছাড়লেন মুস্তাফিজ

news-image

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি খেলে এসে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন তিনি। এই বিশ্রাম শেষে এবার উড়াল দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে। আজ শনিবারই ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

নতুন দল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে আজ বিকেলে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকা ছেড়ে যান তিনি। দেশ ছাড়ার আগে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আইপিএলের সময় হয়ে গেছে, ভারতে যাচ্ছি। মুম্বাই ইন্ডিয়ানস স্কোয়াডে যোগ দিতে আর তর সইছে না!’

২০১৬ সালে প্রথমবার আইপিএলে খেলতে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। গতবার অবশ্য সে দলের হয়ে খুব একটা ভালো করতে পারেননি। এবার নতুন দলের হয়ে কেমন করেন কাটার-মাস্টার সেটাই এখন দেখার।

বাংলাদেশের আরেক খেলোয়াড় সাকিব আল হাসানও আইপিএলে খেলবেন। তিনি যাবেন ২ এপ্রিল। এবার তিনি খেলবেন নতুন দল হায়দরাবাদের হয়ে। এর আগে বেশ কয়েক মৌসুম সাকিব খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের