,

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ চার  ডাকাত গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে পাইপগান ও  দেশীয় তৈরী অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে। এরা হলেন, জেলার সরাইল উপজেলার রমজান মিয়া ছেলে হৃদয় (২১),আশুগঞ্জ উপজেলার নুরু মিয়ার ছেলে লিমন (২২) সদর উপজেলার উলচাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া (৩৩) ও শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার মান্নান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৩)।
পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন নির্দেশনায় এসআই নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় পৌরশহরের  শিমরাইলকান্দি রেল লাইন সংলগ্ন পাকা রাস্তার থেকে চার ডাকাতকে হাতে-নাতে   গ্রেফতার করে । এসময় তাদের কাছ থেকে একটি  পাইপগান ও  দেশীয় ছোরাসহ  বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবীর হোসেন
 অস্ত্রসহ চার ডাকাতকে আটকে সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে  গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  অপরাধ নিয়ন্ত্রণে পুলিশী অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর