,

নৌকায় ভোট দিন,বাংলাদেশ ঋণ আনবে না,দিবে-বাঞ্ছারামপুরে মোস্তাফা জাব্বার

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : নৌকায় ভোট দিন।শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানালে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশ হতে ‘উন্নত’দেশ হিসেবে সারা বিশে^ পরিচিতি পাবে।সারা বিশ্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।এই খাত থেকে বাজেটের ২৫ভাগ আসবে কেবল রপ্তানী থেকে।আগামী ৫ বছর পর বাংলাদেশ ঋণ আনবে না,বিভিন্ন দেশকে ঋণ দিবে’-আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্যা.তাজ অডিটোরিয়ামে এক সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তৃতায় সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযক্তি মন্ত্রী মোস্তাফা জাব্বার এসব কথা বলেন।মন্ত্রী পরে বাঞ্ছারামপুর আইসিটি খাতের বিভিন্ন উন্নয়নে ভবিষতে সহায়তার আশ্বাস দেন।

বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যা.এবি তাজুল ইসলাম এমপি। এ ছাড়া আরো বক্তৃতা করেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,মন্ত্রীর পত্নী বকুল মোস্তাফা,সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক সাঈদ আহমেদ বাবু,জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম,মেয়র টিপু মোল্লা প্রমূখ।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর