,

ব্রাহ্মণবাড়িয়ায় খেলার  বিরোধে যুবককে  কুপিয়ে জখম 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শেখ শাকিল (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  শুক্রবার দুপুরে শহরের মধ্য মেড্ডার সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল ওই এলাকার হিরা মিয়ার ছেলে।    শাকিলের পরিবার  জানান, দুপুরে প্রতিবেশী মেহেদীসহ কয়েক যুবকের সঙ্গে বাড়ির সামনের মাঠে ক্রিকেট খেলছিলেন তার নাতি সাগর।
এসময় সাগরের সঙ্গে মেহেদীর তর্ক হলে শাকিল তাদের থামাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন যুবক তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর