,

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন কর্ণেল বাজার হতে ৪,৮২০ পিস ইয়াবাসহ  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। আটককৃত ব্যক্তি উপজেলার সিমনগর এলাকার মৃত: চাঁন মিয়ার ছেলে মো:ইলু মিয়া (৫০)।

র‌্যাব-১৪  জানায়, গোপন সংবাদের ভিওিতে উপজেলার তুলাইশিমুল বাজার হতে  মাদকের  একটা বড়  চালান নিয়ে ঢাকা যাচ্ছে  জানতে পারে  ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। পরে কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে শুক্রবার ভোররাতে কর্ণেল বাজারের তুলাইশিমুল গ্রামের টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ইলুকে আটক করে। পরে তাঁর দেহে  অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৯,২৮,০০০  টাকা।
র‌্যাব-১৪ কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক আইনে  মামলার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর