,

নাসিরনগরে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট ॥ থানায় এজাহার

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জের ধরে যুবলীগ নেতার ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে । এতে প্রায় ১০-১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। হামলায় আহত হয় প্রায় ২০ জন। আজ বৃহস্পতিবার(২৯মার্চ)সকালে ফান্দাউক বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রতিবাদকারী যুবলীগ নেতা জানে আলম ভুইয়া সায়েমের দায়ের করা থানার এজাহার সূত্রে জানায়,উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের কতিপয় ব্যক্তিরা এলাকার জুয়াড়ি,গাজা বিক্রেতা,চোর,ডাকাত প্রকৃতির লোক। তাদের নামে অস্ত্র,গাঁজাসহ বিভিন্ন মামলা মোকাদ্দমা রয়েছে। তাদের কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। তারা প্রতিদিন প্রকাশ্যে জুয়ার আসর বসায়। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলে প্রতিবাদ করার সাহস পায় না।

জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ফান্দাউক ইউনিয়ন যুবলীগ সভাপতি জানে আলম ভুইয়া সায়েমকে ফান্দাউক বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে অপহরণ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়ায় গত শনিবার(২৪ মার্চ) রাতে নাসিরনগর থানায় ৬ জনের নাম উল্লেখ করে গংদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি(নং-৭৮১)করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফান্দাউক বাজারে তাঁর ওপর ও টিভি,মোবাইল,ঘড়িসহ ইলেক্ট্রনিক সামগ্রীর ও বিকাশের দোকানে ১নং আসামী ফারুকুজ্জামানের যোগসাজসে কতিপয় লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অর্তকিতভাবে হামলা করে। এতে দোকানে থাকা টিভি,মোবাইল,ঘড়িসহ ইলেক্ট্রনিক সামগ্রীর ভাংচুর ও লুটপাট করে এবং নগদ সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়। হামলার সংবাদ পেয়ে বাজারে আসা সায়েমের লোকজনের ওপর হামলা চালায়।

এতে প্রায় ২০ জন আহত হয়। আহত মাসুক মিয়া(৪৫)কে ঢাকায়, খাইরুল আলম(২৩) ও মবুল মিয়া মিয়াকে(২৪)ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে জানে আলম ভুইয়া সায়েম বাদি হয়ে জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামানকে প্রধান আসামী করে ৫১ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে থানার ওসি আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হামলাকারীদের বিরুদ্ধে তদন্তপূবর্ক ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর