,

বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর  : নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিবার্চিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।এ উপলক্ষে মঙ্গলবার বিকালে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম খান ,তাওহীদ ভুইয়া,মহিলা অভিভাবক সদস্য পদে কাজী খালেদা আক্তার,শিক্ষক প্রতিনিধি পদে অমৃত লাল সরকার ও নুরুল আলম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি দিল রওশন পান্না।

সভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা নব-নির্বাচিত সভাপতি ও সংসদ সদস্য বদরুদ্দোজা মো.ফরহাদ হোসেন সংগ্রামকে ফুল দিয়ে বরণ করেন নেন।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম বারের মত একজন মাননীয় সংসদ সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর