,

নব-নির্বাচিত সাংসদকে নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের সংবর্ধনা

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব-নির্বাচিত সংসদ  সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে সংবর্ধনা দিয়েছে নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়।

এ উপলক্ষে মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকালে অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সাংসদ বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম মনিরুজ্জামান সরকার।

প্রভাষক পার্থ প্রতীম সোমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মাঈন উদ্দিন ভূইয়া (শান্ত)। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বি.আর.ডি. বির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকি প্রমুখ।

প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন অত্র কলেজের ২য় বর্ষের ছাত্রী ইসরাত জাহান (ইমা)। প্রধান অতিথির হাতে ক্রেষ্ট তুলে দেন অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

সংবর্ধনা ছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বিয়ষক আলোচনা, বীরের কন্ঠে বীরত্ব গাঁথা ও এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল। দোয়ার মাহফিল পরিচালনা করেন পীরজাদা আলহাজ্জ্ব কাজী আলাউদ্দিন আল কাদরী।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর