,

বাংলাদেশের সংবিধান যেমন আছে; তেমনি থাকবে-কসবায় আইনমন্ত্রী 

news-image
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সংবিধান যেমন আছে; তেমনি থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার  দুপুরে  কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা উপহাস করে, এ দেশের গণতন্ত্র ও সংবিধানের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। উনারা (বিএনপি নেতারা) সব সময় দেশের ক্ষতির চিন্তায় ব্যস্ত, কীভাবে দেশের সুনাম নষ্ট করা যায় সে চিন্তা মাথায় নিয়ে এখনও ষড়যন্ত্র করছেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপির সময় অবহেলিত এ দৌলতপুর গ্রামটিকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেছিলো। দৌলতপুর আজ আর অবহেলিত গ্রাম নয়, বিদ্যুতের আলোয় আলোকিত।  সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার।

এরপর মন্ত্রী গোপিনাথপুর ইউনিয়নের তিনটি গ্রামের ৪৫৮ জন গ্রাহকের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।  গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. আবদুল কাদিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভুঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, এমজি হাক্কানী,  কাজী আজহারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আবদুল ওয়ারীদ, পল্লী বিদ্যুৎ কসবা জোনাল অফিসার মো. শাহাদত হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর