,

সিলেট থেকে অপহৃত বৃদ্ধ আখাউড়ায় উদ্ধার, আটক ৫ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সিলেটে থেকে অপহৃত ফকরুন উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গোয়াল গাঙ্গাইল গ্রাম থেকে  উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ফকরুন উদ্দিনের বাড়ি সিলেট মহানগরের শাহী ঈদগা এলাকায় ।
এ ঘটনায় পুলিশ ৫ যুবককে আটক করেছে। আটকৃতরা হলেনন,  জুবায়ের (২৫), রবিন আহাম্মদ (২৬), মো. লিটন খান (২৯), মাহাবুবুর রহমান (২৮) ও মো. জুম্মান ইসলাম অভি (২১)। আটককৃতদের মধ্যে জুবায়েরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে। অন্য ৪ জনের বাড়ি উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নে।
উদ্ধার অভিযানে আসা সিলেট কতোয়ালী থানার (সাব-ইন্সপেক্টর) খোকন দাস জানায়, গত ২৫ মার্চ সকালে  ফকরুন উদ্দিন সিলেট মহানগরের আদালত পাড়া থেকে অপহরণ হয়। পরবর্তীতে ২৬ মার্চ সন্ধ্যায় তার পরিবার  থানায় জিডি করে। বিভিন্ন তর্থ্যের ভিওিতে খবর পেয়ে  সিলেট থানা পুলিশের একটি দল দুপুরে আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের ছোট গোয়াল গাঙ্গাইল গ্রাম থেকে অপহৃত ফকরুন উদ্দিনকে উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ যুবককে  আটক করা হয়। পরে  ভিকটিমসহ ৬ জনকে  সিলেট নিয়ে আসা হচ্ছে।
আখাউড়া থানার (ওসি) তদন্ত মো: আরিফুর রহমান জানান, সিলেট থেকে আসা পুলিশের একটি দল আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত আটক  ৫ জন যুবককে সিলেট নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর