,

বিএনপি-জামায়াত দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করে–কসবায় আইনমন্ত্রী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ও জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করে। স্বাধীনতার পর থেকে তাদের এ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার  দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কদমতলা এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিতব্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মুখোশ লাগিয়ে রাজাকারদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের মর্যাদার আসনে বসিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জে হাক্কানী, অ্যাডভোকেট রাশেদুল কায়ছার জীবন, রহুল আমীন ভুঁইয়া বকুল ও কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর